এরপর
শ্রীকৃষ্ণ প্রণাম
৩।
ওঁ কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে।
প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।।
ওঁ হে কৃষ্ণ! করুণাসিন্ধো! দীনবন্ধো জপৎপতে৷
গোপেশ! গোপিকাকান্ত! রাধাকান্ত! নমোস্তু তে৷৷
ওঁ জনার্দ্দন! জগদ্বন্ধো! শরণাগতপালক।
তদ্দাস দাস-দাসানাং দাসত্বং দেহি মে প্রভো।।
ওঁ মৎসমঃ পাতকী নাস্তি তৎসমঃ নাস্তি পাপহা।
ইতি মত্বা দয়াসিন্ধো! রক্ষ মাং সর্ব্বসঙ্কটাৎ।।
ওঁ অপরাধ সহস্রাণি ক্রিয়ন্তে অহর্নিশং ময়া।
দাসোহ্হং ইতি মাং মত্বা ক্ষম্যতাং পরমেশ্বর।।
এরপর
পিতৃপ্রণামঃ
৪। ওঁ পিতা স্বর্গঃ পিতা ধর্ম্মঃ পিতাহি পরমং তপঃ।
পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্ব্বদেবতা।।
মাতৃপ্রণাম
৫। ওঁ শান্তিরূপাং ক্ষমারূপাং স্নেহরূপাং শুভংকরীং।
সাক্ষাৎ ভগবতীদেবীং মাতরং ত্বাং নমাম্যহম্।।
৬। ১০ (দশ) মিনিট নিরবতার মাধ্যমে পরম করুণাময় সর্বশক্তিমান ভগবানের ধ্যান করা ।
৭। শ্রী শ্রী গীতা পাঠঃ প্রথমে একজন শ্রী শ্রী গীতা পাঠ করবেন, পরে সমবেতভাবে তাঁকে সকলে অনুসরণ করবেন।
৮। অন্য একজন শ্রী শ্রী গীতা হতে পঠিত শ্লোকসমূহের বঙ্গানুবাদ পাঠ করবেন।
৯। শ্রী শ্রী গীতা মাহাত্ম্যঃ শ্রী শ্রী গীতা-মাহাত্ম্য হতে পাঠ ও বঙ্গানুবাদ।
এরপর করণীয়
ক্ষমা প্রার্থনাঃ-
১০। ওঁ যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যৎ ভবেৎ
পূর্ণং ভবতু ত্বৎ সর্ব্বং ত্বৎ প্রসাদাৎ জানার্দন ।।
১১। ওঁ পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে ।
পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে ।।
সর্বশেষ করণীয়
বিশ্ব শান্তি ও মঙ্গল কামনা
১২। ওঁ সর্ব্বেষাং মংগলং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়াঃ ।
সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ ।।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ ।
১৩। শ্রী শ্রী গীতার পঠিত অধ্যায়ের উপর বিশেষ আলোচনা।
১৪। পরম করুণাময় সর্ব্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের সুমধুর নাম কীর্ত্তণ ।
সংঘের পবিত্রতা রক্ষার্থে জ্ঞাতব্য বিষয় সমূহ
১৫। (ক) সংঘে আসার সময় বা সংঘে এসেই হাত মুখ ধুয়ে সংঘে উপবেশন করা ভক্ত জনের বাঞ্ছণীয়।
(খ) সংঘ চলাকালীন সময়ে কথা বলা সংঘের অবমাননা স্বরূপ।
(গ) অপ্রাসঙ্গিক কথা বলা বাঞ্ছণীয় নয়।
(ঘ) কোন প্রকারের রাজনৈতিক আলাপ-আলোচনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
শ্রী শ্রী গীতাসংঘ বাংলাদেশ কর্তৃক প্রকাশিত শ্রী নিত্যানন্দ চক্রবর্তী সম্পাদিত শ্রীমদ্ভগবদগীতা খানি আজই সংগ্রহ করুন । সবার পাঠের উপযোগী পদচ্ছেদ করে সহজ সংকলন । শক্ত বাঁধাই, ঝকঝকে ছাপা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও পালি বিভাগে গ্রন্থটি পাঠ্য করা হয়েছে। মুল্য মাত্র ৩৫০.০০ টাকা।
সনাতন ধর্মগ্রন্থ শ্রী শ্রী গীতা
ঘরে ঘরে প্রতিদিন পাঠ করুন এবং অপরকে গীতা পাঠে উদ্বুদ্ধ করুন।
শ্রী শ্রী গীতাসংঘ বাংলাদেশ
কেন্দ্রীয় কার্যালয়, ১২ কে.এম. দাস লেন, ভোলানন্দ গিরি আশ্রম, গোপীবাগ, ঢাকা।
"প্রতিদিন শ্রীমদ্ভগবদগীতা পাঠ করুন এবং আপনার সন্তানকে গীতা সংঘ কর্তৃক পরিচালিত গীতাস্কুলে পাঠান "।